ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রোহিঙ্গাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে চাপ দিচ্ছে আরাকান আর্মি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৮, ২৮ ডিসেম্বর ২০২৪
রোহিঙ্গাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে চাপ দিচ্ছে আরাকান আর্মি
আরাকান আর্মি - ফাইল ফটো

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের মংডু টাউনশিপ থেকে সাধারণ রোহিঙ্গা জনগণকে তাদের বাড়িঘরে ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

জানা গেছে, শনিবার (২৮ ডিসেম্বর) টাউনশিপটির উত্তরে আরাকান আর্মির ২৫-৩০ জন সদস্য সশস্ত্র অবস্থায় দুইটি গাড়ি যোগে বড় গোসি বিল, সালি প্রাণ, জাম্বো নিয়া গ্ৰামে উপস্থিত হয় এবং সেখানে বসবাসরত সাধারণ রোহিঙ্গাদেরকে আগামী ১০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে গ্ৰাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করে।

উল্লেখ্য, মংডু টাউনশিপের বড় গোসি বিল, সালি প্রাণ, জাম্বো নিয়া গ্রামের আশেপাশে আরাকান বিদ্রোহী বাহিনীর নতুন করে ক্যাম্প স্থাপন করার পরিকল্পনা করছে বলে জানা যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!