বুধবার (১ জানুয়ারি) স্থানীয় সময় রাত সোয়া একটায় চালানো এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সাপু’। এই অভিযানে ৬৪ বাংলাদেশিসহ ২৪ ইন্দোনেশিয়ান নাগরিক, যাদের মধ্যে চারজন নারী, মিয়ানমারের ১৬ জন নাগরিক এবং একজন পাকিস্তানি পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে।
দেশটিতে অনথিভুক্ত অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে ৪৫৪ জনের তথ্য যাচাই-বাছাই করা হয়, যাদের মধ্যে ১০৫ জন অভিবাসন আইন ও প্রবিধান লঙ্ঘন করেছে বলে খুঁজে পাওয়া যায়।
.png)
জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেন, কিছু বন্দি আলমারিসহ তাদের কেবিনের কোয়ার্টারে আঁটসাঁট জায়গায় লুকানোর চেষ্টা করেছিল এবং কেউ কেউ ছাদে উঠেছিল, কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং কর্মকর্তারা তাদের আটক করেন।
রুশদি আরো উল্লেখ করেন, অভিবাসীদের ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে’ নাম নথিভুক্ত করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। যাতে তারা স্বেচ্ছায় দেশে ফিরে যেতে পারেন। কিন্তু নাম নথিভুক্ত করার সেই মেয়াদকাল (৩১ ডিসেম্বর, ২০২৪) শেষ হয়েছে। এখন তাদের নিয়োগকর্তা, মালিক বা ব্যক্তি যারা নথিবিহীন অভিবাসীদের ভাড়া বা আশ্রয় দিচ্ছে তারাও কঠোর পদক্ষেপের সম্মুখীন হবেন।
সূত্র: দ্য স্টার