বৃহস্পতিবার মধ্যরাতে গাজার শরণার্থী শিবির খান ইউনুসের আল-মাওয়াসির কথিত ‘মানবিক জোনে’ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ ঘটনায় মাহমুদ, তার সহযোগীসহ অন্তত ১১ জন নিহত হন। হামলার সময় গাজা উপত্যকার পুলিশ প্রধান একটি তাঁবুতে ছিল বলে জানা গেছে।
গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
.png)
সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যানুযায়ী, হামাস ও ইসরায়েলের মধ্যে গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এরমধ্যে উপত্যকাটির পুলিশ প্রধানকে হত্যার ঘটনা ঘটলো। ইসরায়েল শুধুমাত্র হামাসের যোদ্ধাদের লক্ষ্য করার দাবি করলেও আইনশৃঙ্খলাবাহিনীর দায়িত্বে থাকা পুলিশ, পৌরসভার কর্মীদের ছাড়ছে না তারা। এতে গাজার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যার ফলে সেখানে জাতিসংঘের পাঠানো ত্রাণ লুটপাটের ঘটনাও ঘটছে।
উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি বর্বরতায় গত দেড় বছরে গাজায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ।