ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি বাহিনীর অভিযানে উত্তর গাজার শেষ হাসপাতাল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫১, ২৮ ডিসেম্বর ২০২৪
ইসরায়েলি বাহিনীর অভিযানে উত্তর গাজার শেষ হাসপাতাল বন্ধ
ফটো- সংগৃহীত

ফিলিস্তিনের উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম ইসরায়েলি বাহিনীর অভিযানে বন্ধ হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পোস্টে ডব্লিউএইচও বলেছে, ‘সকালে চালানো অভিযানে উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্য স্থাপনা কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রাথমিক খবরে এ অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ হাসপাতালটির কয়েক ডজন কর্মীকে একটি তদন্ত কেন্দ্রে আটক করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।

Advertisement

শুক্রবার বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছিল, হাসপাতালের কাছে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন মেডিকেল স্টাফসহ প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!