ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ২২ ডিসেম্বর ২০২৪
হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত
ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের হামলায় পাঁচ দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) প্রতিরোধ যোদ্ধারা উপকূলীয় স্লিভারের অভ্যন্তরে খুব কাছ থেকে এই হামলা চালায় বলে দাবি করেছে হামাস।

বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের পরিচালিত অভিযানের সময় কমপক্ষে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সরকার গত ১৫ মাস ধরে উপত্যকায় গণহত্যার লাগামহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

Advertisement

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, ‘একটি জটিল অভিযানে, আমাদের যোদ্ধারা ছুরি দিয়ে আঘাত করে তিন ইহুদি সৈন্যকে হত্যা করছে। এ সময় ওই সেনা সদস্যদের ব্যক্তিগত অস্ত্রও বাজেয়াপ্ত করে যোদ্ধারা। পরে তারা (যোদ্ধারা) একটি বাড়িতে আক্রমণ করে, যেখানে একটি পদাতিক বাহিনী সুরক্ষিত ছিল। ওই বাড়ির গেটে অপর দুই ইসরায়েলি সৈন্যকে হত্যা করা হয়। উপত্যকার উত্তরে জাবালিয়া ক্যাম্পের মাঝখানে ফাঁকা জায়গায় অন্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।’

হতাহতদের নাম পরিচয় বা তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি হামাস। আর যোদ্ধাদের এই দাবির বিপরীতে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহুর দেশ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!