ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরাকে গণকবরের সন্ধান, মিললো নারী-শিশুসহ ১০০ জনের দেহাবশেষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৪, ২৭ ডিসেম্বর ২০২৪
ইরাকে গণকবরের সন্ধান, মিললো নারী-শিশুসহ ১০০ জনের দেহাবশেষ
ফাইল ফটো

ইরাকে একটি গণকবরের সন্ধান মিলেছে। তাতে প্রায় ১০০ জনের দেহাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব কুর্দি জনগোষ্ঠীর লোকজনের।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ ইরাকের মুসান্না প্রদেশের তা’ল আল-শাইখিয়া এলাকায় গণকবরটি পাওয়া গেছে। সেখানে কুর্দি নারী ও শিশুর মরদেহও রয়েছে।

ইরাকের কর্মকর্তারা বলছেন, ১৯৮০-এর দশকে তাদের হত্যা করা হতে পারে। খুব সম্ভবত সাবেক ইরাকি শাসক সাদ্দাম হোসেনের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

Advertisement

গণকবরের তদন্তে নিয়োজিত ইরাকি কর্তৃপক্ষের প্রধান দিয়া করিম বলেন, প্রধান সড়ক থেকে প্রায় ১৫-২০ কিলোমিটার দূরে এর অবস্থান। একটি বিশেষজ্ঞ দল এ মাসের শুরুতে কবরটি খননের কাজ শুরু করে। দেহাবশেষ ফরেনসিক পরীক্ষার জন্য অন্যত্র নেয়া হচ্ছে। এ স্থানে এর আগেও গণকবর পাওয়া গেছে। এটি দ্বিতীয় গণকবর।

তিনি আরো বলেন, ‘মাটির প্রথম স্তর অপসারণ করার পর এ গণকবরটি আবিষ্কৃত হয়। এখানকার লাশগুলো নারী ও শিশুদের। এদের সবার পরনে কুর্দি বাসন্তী পোশাক রয়েছে। এখনো যেহেতু লাশ উত্তোলন চলছে সেহেতু প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে।’

সূত্র: আরব নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!