ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৩৩ বছর পর ইরাকে পুনরায় দূতাবাস চালু করছে সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২০, ৩ সেপ্টেম্বর ২০২৪
৩৩ বছর পর ইরাকে পুনরায় দূতাবাস চালু করছে সুইজারল্যান্ড
ইরাক ও সুইজারল্যান্ডের পতাকা - ফাইল ফটো

দীর্ঘ ৩৩ বছর পর ইরাকের রাজধানী বাগদাদে পুনরায় নিজেদের দূতাবাস চালু করছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধ করে কর্মীদের ফিরিয়ে নিয়েছিল সুইজারল্যান্ড।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পুনরায় দূতাবাস খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।

দূতাবাস পুনরায় খোলার মাধ্যমে ইরাকের মতো জনবহুল দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক, নিরাপত্তা এবং অভিবাসন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা আরো গভীর করার লক্ষ্য নিয়েছে সুইস ফেডারেল কাউন্সিল।

Advertisement

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!