গত শনিবার (২১ ডিসেম্বর) সকাল নয়টার দিকে ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত জনপ্রিয় এই চূড়ায় আরোহণ করেন তারা।
উত্তরাখণ্ডের পর্বত অভিযানের গাইডদের বরাত জানা গেছে, ৪ হাজার ৫৯৩ মিটার বা ১৫ হাজার ৬৯ ফুট উচ্চতার এই পর্বত চূড়া জয় করেছেন বাংলাদেশের অল্প কয়েকজন। তাদের মধ্যে সম্প্রতি এই অর্জন করেছেন এই চার যুবক।
.png)
পর্বত এক্সপেডিশন নামের গাইড এজেন্সির কর্মকর্তারা জানান, পাঙ্গারচুলা চূড়ার কয়েকটি স্তর আছে। স্বাভাবিকভাবে অভিযাত্রীরা এই পর্বতের নিচের চূড়া সামিট করেন। কিন্তু বাংলাদেশি এই চার যুবক মূল চূড়াতে উঠতে সক্ষম হয়েছেন। গত ২০ ডিসেম্বর দিবাগত রাত ২টার সময় বেস ক্যাম্প কুল্লারা থেকে রওনা দিয়ে সকালে চূড়া স্পর্শ করতে সক্ষম হন তারা।
তিনি আরো জানান, পরে বাংলাদেশের পতাকা সঙ্গে নিয়ে ছবি তোলেন ওই চার যুবক। উঠতে ও নেমে আসতেও তাদের লেগেছে প্রায় ১৫ ঘণ্টা। কেননা, ওই পর্বতে উঠতে ও নামতে পাড়ি দিতে হয় বিশাল বিশাল পাথুরে বোল্ডার। উঠার চেয়ে নিরাপদে নেমে আসা যেখানে বড় কষ্টের। নেমে আসার পর ভারতের কুয়ারি পাসে থাকা বিভিন্ন অভিযাত্রীরা তাদের অভিনন্দন জানান।
অভিযাত্রী দলের নেতৃত্বে থাকা মেহেদী হাসান জনি বলেন, এমন অভিযান আমাদের সামনের দিনে পর্বতে যাত্রার উৎসাহ হিসেবে কাজ করবে।
টিমের মধ্যে প্রথম চূড়া স্পর্শ করা মাহফুজ আনাম বলেন, এমন অনুভূতি একদিন আমাদের এভারেস্টসহ বিশ্বের উচ্চতম পর্বত জয়ের পাথেয় হয়ে থাকবে।