গত বৃহস্পতিবার (২০ জুন) বড় ধরনের ক্ষতি ছাড়াই তাকে উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল।
গত ১১ জুন তিন ঘণ্টার জন্য পাহাড়ে হাইকিং করতে যান ৩৪ বছর বয়সী লুকাস। দাবানলে ল্যান্ডমার্ক ধ্বংস হওয়ার কারণে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেন তিনি।
.png)
১৬ জুন বাবা দিবসেওবাড়ি না আসায় লুকাসের নিখোঁজের বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। জঙ্গলের আশপাশের বাসিন্দারা তার চিৎকার শুতে পেয়েছিল। কিন্তু জঙ্গলে তাকে চিহ্নিত করা যাচ্ছিলো না।
অবশেষে বৃহস্পতিবার সান্তা ক্রুজ শেরিফের অফিসের একটি ড্রোন তাকে দেখতে পায়। সান্তা ক্রুজ কাউন্টির এম্পায়ার গ্রেড রোড এবং বিগ বেসিন হাইওয়ের মধ্যবর্তী জঙ্গলে তাকে পাওয়া যায়।
উদ্ধারের পর এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে লুকাস বলেন, শুধু জুতা আর প্যান্ট পরেই হাইকিংয়ে বেড়িয়েছিলাম। মাথায় টুপি ছিল। একটা ফ্ল্যাশলাইট আর ফোল্ড করা কাঁচিও ছিল সঙ্গে।
বুট জুতার সাহায্যে মাটি খুঁড়ে প্রচুর পানি খেয়ে কোন রকমে প্রাণে বেঁচেছিলেন তিনি। তবে এটাকে তিনি দুর্দান্ত অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তবে এই বছর আর কোনও হাইকিংয়ে যাচ্ছেন না বলেও জানালেন লুকাস।
সূত্র: বিবিসি