শুক্রবার (২৫ আগস্ট) পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান শহরের কাছে ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
প্রাদেশিক জরুরি পরিষেবার মুখপাত্র ওয়াহিদ শাদিনিয়া দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছেন, পাহাড়ি অঞ্চলের একটি পর্যটন গ্রামের দিকে যাওয়ার সময় পর্বতারোহীদের বহনকারী মিনিবাসটি হঠাৎ উল্টে খাদে পড়ে যায়। কেন দুর্ঘটনাটি ঘটেছে সে কারণ অজানা। এ ঘটনায় বাসটির চালকসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আট জন।
.png)
বাসের আরোহীরা সিট বেল্ট বেঁধে রাখলে হতাহতের সংখ্যা কম হতো বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের রাস্তাঘাট সাধারণত ভালো হলেও বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির উচ্চ হারের তালিকায় রয়েছে দেশটি।
চালকদের গাড়ি চালনার তুলনামূলক কম অভিজ্ঞতা বা নিম্নমানের যন্ত্রাংশের কারণে প্রায়ই দেশটিতে দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনার পেছনে যানবাহন রক্ষণাবেক্ষণের ওপর আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার প্রভাবও রয়েছে।
সূত্র: এএফপি