ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিষেধাজ্ঞার মধ্যেও চীনে ইরানের তেল রফতানি বেড়েছে ৩ গুণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৭, ৩০ জুলাই ২০২৩
নিষেধাজ্ঞার মধ্যেও চীনে ইরানের তেল রফতানি বেড়েছে ৩ গুণ
ছবি: সংগৃহীত

নানা নিষেধাজ্ঞার মধ্যেও চীনে ইরানের তেল রফতানি তিন বছরে বেড়ে তিন গুণ হয়েছে। আন্তর্জাতিক সংস্থা 'কেপলার' এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে, তিন বছর আগে ইরান চীনে প্রতিদিন তিন লাখ ২৪ হাজার ব্যারেল তেল রফতানি করত। এখন তা বেড়ে প্রায় ১০ লাখ ব্যারেল হয়েছে।

কেপলারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরমাণু চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ২০১৯ সালে চীনে ইরানের তেল রপ্তানি ব্যাপক হ্রাস পায়। দৈনিক তেল রফতানি সাত লাখ ৪৬ হাজার ব্যারেল থেকে কমে তিন লাখ ২৪ হাজার ব্যারেলে পৌঁছায়। এরপর ২০২১ সাল থেকে তেল রফতানি বাড়তে শুরু করে এবং এখনও এই ধারা অব্যাহত রয়েছে।

Advertisement

সংস্থাটির মতে, দুই দেশের মধ্যে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি সই এবং সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সরকার ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক আরো জোরদার হয়েছে। এছাড়া ইরান গত কয়েক বছরে তেল উত্তোলন ব্যাপক বাড়াতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!