রুশ নৌপরিবহন সংস্থা জানিয়েছে,, কৃষ্ণ সাগর উপকূলের কয়েক কিলোমিটার দূরে শক্তিশালী ঢেউ ভোলগানেফ্ট ২১২ এবং ভোলগানেফ্ট ২৩৯ নামের ট্যাংকারগুলোতে আঘাত হানে।
ট্যাঙ্কার দুটিতে চার হাজার টন তেল ছিল। ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়েছে বলে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে।
.png)
জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর ১৩ ক্রুকে নিরাপদে আনা হয়েছে এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
রাশিয়ার সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি ট্যাঙ্কার অর্ধেক ভেঙে গেছে এবং একটি প্রবল ঝড়ের মধ্যে ডুবে গেছে।