ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোয় পানশালায় বন্দুক হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৯, ১০ নভেম্বর ২০২৪
মেক্সিকোয় পানশালায় বন্দুক হামলা, নিহত ১০
ফাইল ফটো

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর কুয়েরতারোর একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। দেশটির ঐতিহাসিক এই জেলার লস কান্তারিতোস পানশালায় প্রবেশ করে হামলাকারীরা গুলি চালায়। পরে হতাহতের এই ঘটনা ঘটে।

কেরেতারোর জননিরাপত্তা বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুসকা জানান, শনিবার (৯ নভেম্বর) লস কান্তারিতোস পানশালায় প্রবেশ করেন বন্দুকধারীরা। পরে এলোপাতারি গুলি চালালে অন্তত দশজন নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেন যে, চারজন বন্দুকধারী ভারী অস্ত্র নিয়ে একটি পিকআপে করে এসেছিল।’

Advertisement

তিনি আরো জানান, পানশালার ভেতরে ১০ জন নিহত হয়েছেন এবং অন্তত সাতজন আহত হয়েছেন। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এছাড়া হামলায় ব্যবহৃত যানটি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। পরে পরিত্যক্ত অবস্থায় সেটি উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

কেরেতারো সাধারণত মেক্সিকোর নিরাপদ শহরগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। যদিও মাদক পাচার ও গ্যাং সহিংসতার কারণে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি মানুষ সেখানে নিহত হয়েছেন।

সূত্র: আল-আরাবিয়া, টিআরটি ওয়ার্ল্ড

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!