ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে বাস স্টেশনে বন্দুক হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪১, ৬ অক্টোবর ২০২৪
ইসরায়েলে বাস স্টেশনে বন্দুক হামলা, নিহত ২
ফাইল ফটো

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দশজন। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হন।

ইসরায়েলের জরুরী পরিষেবা প্রদানকারী ম্যাগেন ডেভিড অ্যাডম এক বিবৃতিতে জানিয়েছেন, বন্দুকধারীর হামলায় ২৫ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনাটিকে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ হিসাবে বিবেচনা করা হচ্ছে। এদিকে দেশটির ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, দক্ষিণ ইসরায়েলের বেয়ার শেভা কেন্দ্রীয় বাস স্টেশনে ওই হামলা হয়। তবে এতে আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

এর আগে গত মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলের বন্দরনগরী জাফায় বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন নিহত হন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!