ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফের অশান্ত মণিপুর, বাড়িঘরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৮, ৯ নভেম্বর ২০২৪
ফের অশান্ত মণিপুর, বাড়িঘরে আগুন
ফাইল ফটো

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাতে রাজ্যে ছয়টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় এক নারীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। 

মণিপুরের জিরিবাম জেলার জাইরোন হমার গ্রামে এ ঘটনা ঘটে। অতর্কিত হামলায় গ্রামবাসীরা প্রাণভয়ে পালিয়ে যায়। তারা গিয়ে পাশ্বর্বর্তী জঙ্গলে আশ্রয় নেয়। 

Advertisement

এক বছরেরও বেশি সময় ধরে জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত মণিপুর। অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে হামলা-পাল্টা হামলায়। নাগা ও কুকি-মেইতেই দাঙ্গায় একের পর এক জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজধানী ইম্ফলসহ উপত্যকা এলাকায় রয়েছে মেইতেই সম্প্রদায়। যারা জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ। অন্যদিকে, জঙ্গলে ঘেরা পার্বত্য এলাকায় বসবাস নাগা ও কুকিদের। যারা ৪০ শতাংশ জনসংখ্যায়।

গত বছর মে থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীদুটির মধ্যে যে সহিংসতা শুরু হয়েছিল, তা গত বেশ কয়েকমাস ধরে একরকম বন্ধই ছিল। কিন্তু সেপ্টেম্বরের গোড়া থেকে আবারও সহিংসতা শুরু হয়।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!