জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) সকালে ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৯ জন যাত্রী নিয়ে বিমানটি জরুরি অবতরণ করে। তবে বিমান থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, এআই১১৯ নামের ফ্লাইটটি আজ সোমবার মুম্বাই থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাওয়ার পথে হঠাৎ করে সুনির্দিষ্ট বিষয়ে একটি নিরাপত্তা সমস্যার কারণে, সরকারি নিরাপত্তা রেগুলেটরি কমিটি বিমানটিকে দিল্লিতে জরুরি অবতরণের নির্দেশ দেয়। বিমান থেকে সব যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। তারা সবাই দিল্লি বিমানবন্দরের টার্মিনালে রয়েছেন।
.png)
পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিকে বিমানবন্দরের আইসোলেশন রানওয়ের কাছে পার্ক করা হয়েছে। নিরাপত্তা সংস্থার বোম স্কয়ার্ড সদস্যদের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রোটোকলের নিয়ম অনুযায়ী যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
এদিকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া। তবে প্রকৃত কারণ খুঁজতে তদন্ত চলছে।