ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সৌদিতে ঘণ্টায় সাতটি তালাক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৭, ২৯ আগস্ট ২০১৮
সৌদিতে ঘণ্টায় সাতটি তালাক

সৌদি আরবে ঘণ্টায় সাতটি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে।

গত মাসে দেশজুড়ে ১০ হাজার বিয়ে নিবন্ধন করা হয়েছে। অন্যদিকে বিবাহবিচ্ছেদ ঘটেছে পাঁচ হাজারের মতো।

সৌদি আরবের আইন মন্ত্রণালয়ে আরবি শাওয়াল মাসের প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। 

মঙ্গলবার এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর। বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবে বিচ্ছেদের হার বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে।

পরিবারবিষয়ক পরামর্শক মোহাম্মদ ধাইফুল্লাহ আল কুরানি জানান, কারণগুলোর মধ্যে রয়েছে বিয়ের অবমূল্যায়ন, সত্যিকার সম্পর্ক ও দায়িত্বের প্রতি একে অপরের অবহেলা এবং রাতে স্বামীর দেরি করে ঘরে ফেরা। 

ডেইলি বাংলাদেশ//আরআই  

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!