ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে বিদেশি পর্যটকের শীর্ষে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ভারতে বিদেশি পর্যটকের শীর্ষে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসে ভারতে যেসব বিদেশি নাগরিক ঘুরতে গেছেন এর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। যদিও বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ঘুরতে অথবা প্রয়োজনে ভারতে যাওয়া মানুষের সংখ্যা ৯০ শতাংশ কমে গেছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার ভারতের পর্যটন মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত ৬ মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন।

গত জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম। আর গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে পর্যটকদের এ সংখ্যা ছিল ৪৭ লাখ ৭৮ হাজার ৩৭৪। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।

Advertisement

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হলো বাংলাদেশ (২১ দশমিক ৫৫ শতাংশ), যুক্তরাষ্ট্র (১৭ দশমিক ৫৬ শতাংশ), যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।

এর আগে ২০২৩ সালে ভারতে যুক্তরাষ্ট্র থেকে যাওয়া পর্যতক সব থেকে বেশি ছিল। এর পরের স্থানেই ছিল বাংলাদেশ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!