ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪
ইসরায়েলে ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ
ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে চালানো ভয়াবহ বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামি প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘অধিকাংশ ক্ষেপণাস্ত্র আটকে দেয়া হয়েছে।’

Advertisement

প্রায় পাঁচটি প্রজেক্টাইল মধ্য ইসরায়েলের হাআমাকিম এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়। তবে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে কোন হাতহতের খবর পাওয়া যায়নি।

এদিকে আজকেও লেবাননের  বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ।

এর আগে সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার চালানো হামলায় প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যাও দুই হাজার ছুঁইছুঁই। এই হামলার প্রতিবাদে ইসরায়েলেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!