ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪
লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ১০০
ফাইল ফটো

লেবাননে হানাদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে প্রায় ৪০০ জন। প্রায় এক বছর ধরে চলা দুই দেশের আন্তঃসীমান্ত সংঘর্ষের মধ্যে এক দিনে সর্বোচ্চ হতাহতের সংখ্যা এটি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল থেকে দেশটির দক্ষিণাঞ্চলে এই বিমান হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছে। এর আগে তারা ৫০ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার কথা জানিয়েছিল।

Advertisement

ইসরায়েল প্রায় এক বছরের আনঃসীমান্ত সংঘর্ষের পর তাদের মনোযোগ হিজবুল্লাহর দিকে সরিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছে। এই সংঘর্ষ গত বছরের অক্টোবর মাসে শুরু হয়, যখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে একটি নজিরবিহীন আক্রমণ চালায় এবং সেই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!