এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শিন বেটের প্রধান রোনান বার এবং মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া চলমান যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিতে মিশরে পৌঁছেছেন।
এর আগে শনিবার (২৪ আগস্ট) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা হন। এক বিবৃতিতে হামাস জানায়, মিশরের রাজধানীতে গাজা যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ দফায় মধ্যস্থতাকারীদের কাছ থেকে চলমান আলোচনার অগ্রগতি জানবে তাদের প্রতিনিধি দল। তবে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, তারা সেখানে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না।
.png)
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা বলেছেন, প্রতিনিধি দল শনিবার কায়রো যাবে। সেখানে তারা মিসরের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাদের গাজা যুদ্ধবিরতির চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। কিন্তু তার মানে এই নয় তারা আলোচনায় অংশ নেবে।
এদিকে দুটি মিশরীয় নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি প্রতিনিধিদল বৃহস্পতিবার কায়রোতে নতুন দফা বৈঠক শুরু করেছে। যুদ্ধবিরতি নতুন প্রস্তাব নিয়ে মতপার্থক্য নিরসনের লক্ষ্যে দুই দিন ধরে চলে ঐ বৈঠক।