ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩১, ১৮ আগস্ট ২০২৪
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো আরব আমিরাত
ভূমিকম্প - ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩।

রোববার (১৮ আগস্ট) দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে দিব্বা উপকূলের কাছে ভূমিকম্পটি রেকর্ড করা হয়।

তবে ভূকম্পনে আরব আমিরাতের বাসিন্দার প্রাত্যহিক জীবনে কোনও প্রভাব ফেলেনি। এর আগে ৮ জুন আরব আমিরাতের মাসাফিতে স্থানীয় সময় রাত ১১টা ১ মিনিটে রিখটার স্কেলে ২. ৮ মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়।

Advertisement

তারও আগে ২৯ মে, সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা ওমান সাগরে আঘাত করা ছোটখাটো ভূমিকম্প অনুভব করেন।

সূত্র: খালিজ টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!