মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, মিন্দানাও দ্বীপের পূর্বে বার্সেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার্কেলোনার পার্শ্ববর্তী শহর লিঙিগের পৌরসভার কর্মকর্তা ইয়ান অনসিং এএফপিকে বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ জেগে দেখি—ঘরের আসবাবপত্র কাঁপছে। প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন।
.png)
প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। গত ডিসেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। এতে প্রাণ হারিয়েছিলেন ৩ জন।
সূত্র : ভয়েস অব আমেরিকা