রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র এ মন্তব্য করেছেন।
লুকাশেঙ্কো বলেন, কিছু উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তাই কেবল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের সম্প্রসারণ চাইছেন।
.png)
তিনি বলেন, পশ্চিমারা কিয়েভকে আরো লড়াই করার জন্য উৎসাহিত করছে, কারণ তারা চায় রাশিয়া ও ইউক্রেইন একে অপরকে ধ্বংস করুক।
বৃহস্পতিবার ইউক্রেনের হামলা ও অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে রাশিয়া জানিয়েছে, তারা সীমান্ত প্রতিরক্ষা জোরদার করবে। এর মধ্যেই কুরস্ক অঞ্চলের হাজার হাজার মানুষকে সেখান থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
কিয়েভ জানিয়েছে, গত সপ্তাহ থেকে তাদের সেনারা এখন পর্যন্ত সীমান্ত থেকে রাশিয়ার ভেতরে ৩৫ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হতে পেরেছে।
লুকাশেঙ্কো বলেন, কিয়েভ বেলারুশে হামলার পরিকল্পনা করে থাকতে পারে। মিনস্ক ইউক্রেনিয়ান সামরিক বাহিনীকে আগ্রাসনের কোনো সুযোগ দেবে না বলেও সতর্ক করেন তিনি।
এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সামরিক বাহিনী।