ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে আঞ্চলিক সামরিক কার্যালয় দখলের দাবি বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ৪ আগস্ট ২০২৪
মিয়ানমারে আঞ্চলিক সামরিক কার্যালয় দখলের দাবি বিদ্রোহীদের
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের লাশিওতে সেনা কর্মকর্তারা পাহারা দিচ্ছেন, টহলে রয়েছে পুলিশ। ফাইল ছবি

মিয়ানমারে এবার আঞ্চলিক সামরিক কার্যালয় দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। শনিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এমন দাবি করে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)।

মিয়ানমারের চলমান সংঘাতের মধ্যেই দেশটির উত্তরাঞ্চলে শান রাজ্যের লাশিও শহরে অবস্থিত ওই কার্যালয়ে রাতভর হামলার পর দখলে নিতে পেরেছে বলে শনিবার এক বিবৃতিতে দাবি করে সশস্ত্র বিদ্রোহী এমএনডিএএ। শনিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে এমএনডিএএ।

জান্তা বাহিনীর সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, কয়েক সপ্তাহ ধরে এই সামরিক কার্যালয়ে যেসব সেনা লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তারা শনিবার সকাল থেকে পিছু হটতে শুরু করেন। চীন ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট এই লাশিও শহর।

Advertisement

গত মাসের শুরু থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে এমএনডিএএ’র যোদ্ধাদের লড়াই চলছিল সামরিক কার্যালয়টি দখলে নেয়ার জন্য।

লাশিওতে এমএনডিএএ’র জয়ের মধ্য দিয়ে মিয়ানমারে গত তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আঞ্চলিক কোনও সামরিক কার্যালয় হারালো দেশটির সশস্ত্র বাহিনী। পাশাপাশি এমএনডিএএসহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে শান রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।

দেশটিতে সামরিক বাহিনীর ১৪টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এর মধ্যে ১০টিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে।

সূত্র: ইরাবতি
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!