ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুদানে বেড়েছে যৌন সহিংসতা : এইচআরডব্লিও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ২৯ জুলাই ২০২৪
সুদানে বেড়েছে যৌন সহিংসতা : এইচআরডব্লিও
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত সুদানে শিশু থেকে মধ্যবয়সী নারীদের উপর যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। 

‘খার্তুম মহিলাদের জন্য নিরাপদ নয়’ শিরোনামের একটি নতুন প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, সুদানের রাজধানীতে আবাসিক এলাকায় মিলিশিয়া থেকে আসা বন্দুকধারীরা “অগণিত” নারী ও মেয়েকে ধর্ষণ, গণধর্ষণ এবং বাল্য বিয়েতে বাধ্য করেছে। এছাড়া তাদের স্বাস্থ্য সেবায় বাধাও দিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি ৪২ জন স্বাস্থ্যসেবা কর্মী ও প্রথম যৌন হয়রানির শিকারদের কাছ থেকে প্রতিক্রিয়া, জোরপূর্বক এবং বাল্যবিবাহ সম্পর্কে সাক্ষ্য রেকর্ড করেছে।

Advertisement

২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফ ফোর্সের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। তখন থেকে ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে ১৮ জন স্বাস্থ্যকর্মী বৃহত্তর খার্তুমে যৌন নির্যাতনের শিকার ২৬২ জন নারী ও শিশুদের চিকিৎসা দিয়েছেন।

যদিও যৌন হয়রানি প্রাথমিকভাবে ‘আরএসএফ’ দ্বারা সংঘটিত হয়েছে তবে সেনাবাহিনীর হাতেও যৌন নির্যাতনের খবর পাওয়া গেছে।

এইচআরডব্লিউ জানিয়েছে, ২০২৪ সালে সেনাবাহিনী ওমদুরমানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে রিপোর্টে ‘মামলার সংখ্যা বেড়েছে।’

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!