ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২৫ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস, আরো এলাকা দখলে নিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ১৫ জুলাই ২০২৪
২৫ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস, আরো এলাকা দখলে নিলো রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে আরো একটি শহর দখল করে নিয়েছে রাশিয়া। একইদিনে ইউক্রেনের ২৫টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রুশ সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই জানিয়েছে। 

ইউক্রেনীয় ব্লগাররা জানিয়েছেন, কিয়েভের বাহিনী রাশিয়ার দখলে থাকা শহর দোনেৎস্কের দক্ষিণ-পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় এখনো লড়াই চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ, পূর্বাঞ্চলীয় বাহিনী দোনেৎস্ক অঞ্চলের উরোজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে।

Advertisement

রয়টার্স অবশ্য স্বাধীনভাবে ঘটনাটির সত্যতা নিশ্চিত করতে পারেনি। উল্লেখ্য, উরোজাইন গ্রামটি ২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, তবে ইউক্রেন ২০২৩ সালের জুলাইয়ে এটি পুনরায় দখলে নেয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!