ঘটনার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার (সিক্রেট সার্ভিস) যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি এক বিবৃতিতে বলেছেন, হামলার ঘটনায় বড় ক্ষতি হয়নি, সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন। তদন্ত শুরু হয়েছে। আরো তথ্য পাওয়া গেলে প্রকাশ করা হবে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পেনসিলভানিয়ার বাটলারে এই ঘটনা ঘটে। এতে হামলাকারীসহ দুইজন নিহত হয়েছে।
.png)
ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দুই দলেরই নেতাকর্মীরা। হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।