ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুপ্রিম কোর্ট থেকে আংশিক দায়মুক্তি পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৯, ১ জুলাই ২০২৪
সুপ্রিম কোর্ট থেকে আংশিক দায়মুক্তি পেলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প - ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট থেকে আংশিক দায়মুক্তি পেয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১ জুলাই) এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, দেশের প্রেসিডেন্টে পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ তিনি নিয়েছেন সেসবের ক্ষেত্রে দায়মুক্তি ভোগ করবেন তিনি। 

তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, সেসবের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না ট্রাম্প।

Advertisement

২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ প্রদান, কর ফাঁকি এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর অভিযোগে কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তা অনুসারে নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর বেলায় দায়মুক্তি পেতে পারেন ট্রাম্প; কিন্তু  স্টর্মি ড্যানিয়েলস এবং কর ফাঁকির মামলায় তা ঘটবে না।

যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করে।  এ রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগের মামলাটি এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে। এতদিন এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। 

সুপ্রিম কোর্টের যে ৬ সদস্যের বেঞ্চ রায় ঘোষনা করেছেন, তাদের মধ্যে ৩ জন রায়ে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন। এই তিনজনের মধ্যে অন্যতম বিচারপতি সোনিয়া সোটোমেয়র বলেন, ‘শুধুমাত্র প্রেসিডেন্ট পদে থাকার কারণে কোনো ব্যক্তি অপরাধ থেকে দায়মুক্তি পাচ্ছেন— এমনটা এই দেশের ইতিহাসে এর আগে কখনও ঘটেনি। আমার মনে হয়েছে— এই রায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থি। তাই আমি এতে সমর্থন জানাইনি।’

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!