তরুণীর অভিযোগ, প্রেমিকের সঙ্গে তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু সে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। তা সত্ত্বেও তিনি তার প্রেমিককে কোর্টে গিয়ে বিয়ে করতে রাজি করান। এরপর তারা একটি তারিখও ঠিক করেন। কিন্তু ওইদিন তার প্রেমিক কোর্টে উপস্থিত হননি। এতে করে তার মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়।
সোমবার (১ জুলাই) ভারতের বিহারের সারান বিভাগে এ ঘটনা ঘটে। গোপন অঙ্গ কেটে দেয়া ওই প্রেমিককে উন্নত চিকিৎসার জন্য পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
বিয়ে করার জন্য প্রেমিক আদালতে উপস্থিত না হওয়ায় তাকে নিজের বাড়িতে ডাকেন প্রেমিকা। আর বাড়িতে আসার পরপরই প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে দেন তিনি। ওই সময় প্রেমিক যন্ত্রণায় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।
মাধুরা পুলিশ স্টেশনের এসএইচও ঘটনা সম্পর্কে বলেছেন, ওই প্রেমিকার বয়স ২৫ বছর। তিনি পেশায় চিকিৎসক এবং অবিবাহিত। তিনি মাধুরায় ইন্টার্নি করছিলেন। তার প্রেমিকও অবিবাহিত। আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি