ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেম করে বিয়ে, স্ত্রীকে ভিডিওকলে রেখে প্রাণ দিলেন প্রবাসী

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ২১:০২, ২ জুলাই ২০২৪
প্রেম করে বিয়ে, স্ত্রীকে ভিডিওকলে রেখে প্রাণ দিলেন প্রবাসী
ছবিতে মেহেদী হাসান হৃদয়

কুয়েতে মেহেদী হাসান হৃদয় (২৫) নামের এক বাংলাদেশি যুবক স্ত্রীর সঙ্গে ভিডিওকলে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দেশটির কাবাদ এলাকায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

মৃত মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার ৯ নম্বর মাইজকার ইউনিয়নের আওড়াল গ্রামের পদদৈন্না বাড়ির আবু তাহেরের ছেলে। মেহেদী হাসান হৃদয় ২০১৮ সালে কুয়েত যান। এ দম্পাতির ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

হৃদয়ের ভাই সাজ্জাদ হোসেন সাগর বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে আমার সঙ্গে কথা হয়। এর আধা ঘণ্টা পর বাড়ি থেকে আমার বাবা কল করে বলে ভাই তার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে ফাঁসিতে ঝুলে যায়। আমি দৌড়ে রুমে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ততক্ষণে সে আর বেঁচে নেই।

Advertisement

তিনি বলেন, প্রেম করে বিয়ে করছিল আমার ভাই। কিন্তু বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে তার সংসার জীবন ভালো যাচ্ছিল না। প্রায়ই তাদের কলহ লেগে থাকত। অনেকবার চেষ্টা করেও ঠিক করতে পারিনি। সে এগুলো নিতে না পেরে গলায় ফাঁস দিয়েছে।

রিদয়ের বন্ধু মোস্তফা কামাল বলেন, মেহেদী মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও আমার সঙ্গে কথা বলেছে। তখন তাকে একেবারেই স্বভাবিক মনে হয়েছে। পরে শুনি সে আত্মহত্যা করেছে। তার মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছি না। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!