সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে এক বার্তায়ে বলেন, 'দুর্ভাগ্যবশত, বর্তমানে আমাদের কাছে ১২৪ ভুক্তভোগী রয়েছে, যার মধ্যে তিনজন মৃত শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা গেঝে, ইউক্রেন থেকে হামলার সময় সৈকতে নামা পর্যটক ও বিভিন্ন দেশের বাসিন্দাদের ওপর ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে।
.png)
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেয়া পোস্টে দাবি করে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অপারেশনাল-কৌশলগত ক্ষেপণাস্ত্র ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালিয়েছে।
চারটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করে। তবে একটি পাশের শহরের সৈকতের উপর দিয়ে যাওয়ার সময় বাতাসের চাপে বিস্ফোরিত হয়।