জানা গেছে, যে অঞ্চলে গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি ইস্তাদো মেয়র সেন্ট্রারাল (ইএমসি) নামে পরিচিত। অঞ্চলটি এফএআরসি নামের একটি গ্রুপ দ্বারা পরিচালিত হয়ে আসছে।
কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে জানিয়েছে, একটি প্রাইভেট গাড়িতে আগে থেকেই বোমা রাখা হয়। পরে এটি বিস্ফোরণ ঘটলে পুলিশ অফিসার সান্তিয়াগো মোরেনো রিওজ এবং এক দোকানদারসহ আরো একজন নিহত হয়।
.png)
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।