সম্প্রতি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় লোকেরা অজ্ঞান হয়ে যায়। এ খবরের পরে দেশটির প্রাচীন দর্শনিয় স্থান অ্যাক্রোপলিস বন্ধ করে দেওয়া হয়।
গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশনের আবহাওয়াবিদ পানোস গিয়ান্নোপোলোস বলেন, গ্রিসে বিংশ শতাব্দীতে এমন তাপপ্রবাহ এখনো দেখা যায়নি। একবিংশ শতাব্দীতে আমরা বেশ কয়েকটি তাপপ্রবাহের মুখোমুখি হয়েছি।
.png)
সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডন্ট নিউজের খবরে জানা গেছে, গ্রিসের বিভিন্ন অংশে ৩৯ থেকে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে উত্তর-পশ্চিম উপকূলের শহর চানিয়ায় গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র এ গরমে দেশটির এথেন্স ও এর বাইরের বেশ কিছু পর্যটন কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
এ অবস্থায় গ্রিক সরকার 'লেভেল থ্রি হিট অ্যালার্ট' জারি করে নাগরিকদের বাড়ি থেকে কাজ করার আহ্বান জানাচ্ছে। সেই সঙ্গে বাইরে কঠোর কাজকর্ম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।