হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, হুথিরা বুধবার লোহিত সাগর এবং আরব সাগরে তিনটি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে একটি মার্কিন জাহাজও রয়েছে।
জাহাজটি ভারতের মুরমুগাও থেকে মিশরের সুয়েজ খালের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে জাহাজটির নাম না জানিয়ে অ্যামব্রে বলছে, এটি পূর্ব আফ্রিকার ইরিত্রিয়া থেকে ১১৮ নটিক্যাল মাইল (প্রায় ২১৮ কিমি) পূর্বে থেমেছিল। জাহাজ এবং এর ক্রুদের অবস্থা জানা যায়নি।
.png)
প্রসঙ্গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাতের পর হামাসের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক রুটে বিভিন্ন পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা। এতে এই রুটে হুথিদের উত্তেজনায় লিপ্ত হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ।