ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অর্ধশত গ্রামবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৬, ১১ জুন ২০২৪
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অর্ধশত গ্রামবাসী নিহত
ফাইল ফটো

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইয়ারগোজ গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। হামলার পাশাপাশি অনেক মানুষকে অপহরণও করেছে বন্দুকধারীরা, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে।

স্থানীয় বাসিন্দা হাসান ইয়াউর জানান, স্থানীয় সময় রোববার রাতে কাটসিনা রাজ্যের কাংকরা এলাকার ইয়ারগোজে বেশ কয়েকজন বন্দুকধারী হামলা চালায়।

তিনি বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে বলেন, ‘তারা (বন্দুকধারী) মানুষের ওপর বিক্ষিপ্তভাবে গুলি চালিয়েছে। আমার ছোট ভাইসহ ৫০ জনেরও বেশি নিহত হয়েছে।’ এ সময় অনেক গ্রামবাসীকে অপহরণ এবং অনেক সম্পত্তি লুট করা হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া আরেক বাসিন্দা আবদুল্লাহি ইউনুসা কানকারা বলেন, ‘বন্দুকধারীদের হামলা সোমবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল। আমাদের শহর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িই এই হামলার শিকার হয়েছে।’

কানকারা আরো বলেন, ‘কতজনকে অপহরণ করা হয়েছে তা নির্ধারণের জন্য আমরা গ্রামবাসীদের গণনা করছি। আজ সকালে আরো মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এদিকে এই হামলার বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধে তৎক্ষণাৎ সাড়া দেয়নি কাটসিনা পুলিশ কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!