ডেলাওয়্যার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার জানান, ডেলাওয়্যার কাউন্টির একটি লিনেন কোম্পানিতে এ গোলাগুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারী ওই কোম্পানির একজন বর্তমান কর্মচারী। হঠাৎই তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে কর্মস্থলে আসেন এবং সহকর্মীদের ওপর হামলা চালান।
জানা গেছে, এ ঘটনার পর বন্দুকধারী গাড়িতে করে পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই তাকে একটি ট্রাফিক স্টপেজ থেকে গ্রেফতার করা হয়। সন্দেহভাজনের গাড়ির ভেতর থেকে একটি বন্দুক পাওয়া গেছে। তবে এটিই হামলায় ব্যবহৃত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
.png)
চেস্টারের মেয়র স্টেফান রুটস বলেন, সন্দেহভাজন হামলাকারী একজন অসন্তুষ্ট কর্মচারী, সে তার কর্মস্থলের একজন বর্তমান কর্মচারী। এই ঘটনা হৃদয়বিদারক, এটি দুঃখজনক, এটি বন্ধ করতে হবে।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে আমেরিকায় অন্তত ১৬৮টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।