ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা, বহু হতাহতের শঙ্কা

আর্ন্তজানিত ডেস্ক
প্রকাশিত: ০১:২৯, ২৩ মার্চ ২০২৪
মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা, বহু হতাহতের শঙ্কা
ছবি: রয়টার্স

রাশিয়ার রাজধানী মস্কোতে ক্রোকাস সিটি হলে প্রবেশ করে হামলা চালিয়েছে কয়েকজন ছদ্মবেশী বন্দুকধারী। স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তারা এ হামলা চালিয়েছে।

শুক্রবার রাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অনির্দিষ্ট সংখ্যক লোক হতাহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এছাড়া কারা এই হামলাকারী তাও জানা যায়নি।

রাশিয়ার সংবাদ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, অন্তত ৫০ জন অ্যাম্বুলেন্সের ক্রু ঘটনাস্থলে হাজির হয়েছেন। এক ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে আগুন জ্বলছে এবং ভেন্যুর উপরে কালো ধোঁয়া উড়ছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!