যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ফিলিস্তিনিপন্থী প্রতিবাদের ঢেউয়ে শামিল হয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে একাত্ত্বতা প্রকাশ করেছে। এরই অংশ হিসেবে ফিলিস্তিনিপন্থী শিবিরগুলোর সঙ্গে এক হয়ে বিশ্ববিদ্যালয়ের লন (সবুজ মাঠ) দখল করা শুরু করেছে অক্সফোর্ড এবং কেমব্রিজের ছাত্ররা।
সোমবার সকালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিট রিভারস মিউজিয়ামের বাইরে তাঁবু বিছিয়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে যোগ দেয় বিশ্ববিদ্যালয়টির ছাত্ররা।
.png)
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজের লনে, শিক্ষার্থীরা বলেছিল যে তারা একটি ক্যাম্প স্থাপন করেছে কারণ বিশ্ববিদ্যালয়টি ‘গাজায় ফিলিস্তিনিদের ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করে’।
আয়োজকরা ক্যামব্রিজ এক্স (টুইটার)-এ একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা গেছে তাদের সদস্যরা তাঁবু, স্লিপিং ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বিখ্যাত লনের দিকে অগ্রসর হচ্ছে। যখন বিশ্ববিদ্যালয়টি গাজায় ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করছে তখন ছাত্ররা বলেছে যে তারা ‘অলসভাবে বসে থাকতে রাজি নয়’।
অক্সফোর্ডে, শিবিরের নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রধানদের কাছে ছয়টি দাবি উপস্থাপন করেছেন। যার মধ্যে রয়েছে, “ইসরায়েলি গণহত্যা, বর্ণবাদ এবং দখলদারিত্ব বয়কট করা, সমস্ত অর্থের জোগান প্রকাশ করা, বার্কলেসের সঙ্গে ব্যাংকিং বন্ধ করা, গাজার শিক্ষা পুনর্গঠনে সহায়তা করা, ইসরায়েলি গণহত্যা, বর্ণবাদ এবং দখলদারিত্ব থেকে বেরিয়ে আসা।”
বিক্ষোভকারীরা বলছে, ‘সহিংসতা, দখলদারিত্ব এবং ধ্বংসাত্মক ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলায় সমর্থন দেওয়ার ক্ষেত্রে মানব সভ্যতার ইতিহাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো কোনো বিশ্ববিদ্যালয় নেই।’ সূত্র: দ্য টেলিগ্রাফ