ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ৩০ এপ্রিল ২০২৪
আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলা, নিহত ৬
ফাইল ছবি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি এ তথ্য জানিয়েছেন।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির হেরাত প্রদেশের গুজারা জেলায় এ ঘটনা ঘটে।

তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মতিন কানি জানান, সোমবার রাত ৯ টার দিকে হেরাত প্রদেশের গুজারা জেলায় একজন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি একটি মসজিদে ইবাদতরত ব্যক্তিদের ওপর গুলি চালায়।

Advertisement

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মতিন কানি লিখেছেন, এই বন্দুক হামলায় ইবাদতরত ছয় বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছে।

এদিকে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আফগানিস্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!