ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মারা গেলেন হাজিদের বিনামূল্যে খাবার সরবরাহ করা সেই বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৭, ১৮ এপ্রিল ২০২৪
মারা গেলেন হাজিদের বিনামূল্যে খাবার সরবরাহ করা সেই বৃদ্ধ
শেখ ইসমাইল আল জাইম - ফাইল ছবি

মদিনার পবিত্র স্থানগুলোতে ভ্রমণকারীদের জন্য প্রায় চার দশক ধরে বিনামূল্যে গরম পানীয় এবং খাবার সরবরাহ করা সৌদি আরবের অন্যতম প্রিয় এবং অতিথিপরায়ণ ব্যক্তি, শেখ ইসমাইল আল জাইম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

বুধবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গাল্ফ নিউজ

এতে বলা হয়, প্রায় চার দশক ধরে মদিনার পবিত্র স্থানগুলোতে ভ্রমণকারী ও হাজিদের জন্য বিনামূল্যে গরম পানীয় এবং খাবার সরবরাহ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন শেখ ইসমাইল আল জাইম।

Advertisement

গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণকারী শেখ ইসমাইল আল জাইম ৫০ বছরেরও বেশি আগে মদিনায় চলে আসেন এবং দ্রুত সময়ের মধ্যে শহরটির অন্যতম বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হন।

শেখ ইসমাইল আল জাইম প্রতিদিন প্রচুর পরিমাণে কফি, চা এবং রুটি তৈরি করে মসজিদে নববীর কাছে বসে বিতরণ করতেন। সঙ্গে প্রচুর পরিমাণে খেজুর ও আদাও নিয়ে যেতেন তিনি।

অন্যদের সেবা দিতে শেখ ইসমাইল আল জাইমের অক্লান্ত প্রতিশ্রুতি স্থানীয় সীমানা অতিক্রম করে সারাবিশ্ব থেকে মদিনায় আগত লাখ লাখ মানুষের হৃদয়ও স্পর্শ করেছে।

অতুলনীয় আতিথেয়তার সঙ্গে দর্শকদের সম্মান করে তার জীবন উৎসর্গ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!