ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানকে নতুন করে হুমকি দিলো ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০:৫৫, ১৪ এপ্রিল ২০২৪
ইরানকে নতুন করে হুমকি দিলো ইসরায়েল
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত- ছবি: সংগৃহীত

ইসরায়েলে শনিবার রাতে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। এতে তেমন কোনো ক্ষতি না হওয়ার কথা জানিয়েছিল ইসরায়েল। এবার ইরানকে নতুন করে হুমকি দিয়েছে দেশটি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলেছেন, ‘ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলার পর ইরানকে আগ্রাসনের জন্য চরম মূল্য চোকাতে হবে।’ খবর- আলজাজিরার।

তিনি বলেন, ইরান গত রাতে ইসরায়েলে ৩০০ কিলার ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফলে অবশ্যই দেশটির ওপর ব্যাপক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ক্ষেপণাস্ত্র ক্ষেত্রও বাদ যাবে না।

Advertisement

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ৩ শতাধিক কিলার ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর মধ্যে বেশিরভাগই সীমান্তের বাইরেই প্রতিহত করা হয়েছে। তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি ঘাঁটিসহ কয়েকটি অবকাঠামোয় হালকা ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের সামরিক বাহিনীর দুই ব্রিগেডিয়ারসহ ১৩ কর্মকর্তা নিহত হন। এ হামলায় ইসরায়েলকে দায়ী করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!