হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বর্তমানে জাহাজটি আন্দামান থেকে ৬০০ মাইল দূরে বঙ্গোপসাগরের মাঝখানে নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, ভারত মহাসাগর অঞ্চলে এখনো চীনের ৩টি জাহাজ আছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে।
গত ৭ মার্চের রাতে বঙ্গোপসাগরে প্রবেশ করেছিল চীনা গুপ্তচর জাহাজ জিয়াং ইয়াং হং ০১। বর্তমানে অপর একটি চীনা গুপ্তচর জাহাজ মলদ্বীপ থেকে ৩৫০ মাইল দূরে দাঁড়িয়ে আছে। এছাড়া একটি জাহাজ মরিশাসের কাছে আছে।
.png)
বিগত বছরগুলোতে শ্রীলংকাকে বেস বানিয়ে চীনা গুপ্তচর জাহাজ ভারত মহাসাগরে নজরদারি চালাতো। এখন সেই জাহাজগুলোই পৌঁছে গিয়েছে আরেক প্রতিবেশী দেশ মালদ্বীপে।
মালদ্বীপে চীনপন্থী মহম্মদ মুইজ্জু ক্ষমতায় থাকায় চাপ বাড়ছে ভারতে। এই আবহে দেশটির নৌ-সেনারা বেশ কড়া নজরদারি শুরু করেছে এই অঞ্চলে।