ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৩, ১৭ মার্চ ২০২৪
জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরাত জ্যোতির্বিদ সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, শাওয়াল মাসের প্রথম দিন ১০ এপ্রিল পড়তে পারে। এ দিন হবে বুধবার। এ হিসেবে চলতি বছর মুসলিমদের ৩০টি রোজা পালন করা লাগতে পারে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, শাওয়ালের জন্মের চাঁদ ৮ এপ্রিল সূর্যগ্রহণের সঙ্গে সারিবদ্ধ হবে। ফলে ইসলামী বিশ্বের বেশিরভাগ দেশে মধ্যরাতের আগে অর্ধচন্দ্র দৃশ্যমান হবে না। পরের দিন সূর্যাস্তের পর এটি দৃশ্যমান হবে।

মুসলমানদের জন্য ঈদুল ফিতর ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। রমজানের মাসব্যাপী রোজা পালনের পর ঈদুল ফিতরের দিন উৎসব হিসেবে পালন করে মুসলিমরা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ঈদুল ফিতর
লিংক সফলভাবে কপি হয়েছে!