ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা খ্রিষ্টান নেতৃবৃন্দের 

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:১৩, ২৩ এপ্রিল ২০২৩
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা খ্রিষ্টান নেতৃবৃন্দের 
ছবি: প্রতীকী

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খ্রিষ্টান নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি জন মাইকেল গমেজ এক যৌথ বিবৃতির মাধ্যমে মুসলিম ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানান। তারা বলেন, ঈদুল ফিতর আত্মত্যাগ ও আত্নশুদ্ধির মহিমায় উদ্ভাসিত এক মহান উৎসব। নিজেকে বিলিয়ে দিয়ে অন্যের কল্যাণসাধনের শিক্ষা দেয় এই পবিত্র ঈদুল ফিতর। বিশ্বের মুসলিম সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করবে এই মহান উৎসব।

অপর দিকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান। তারা উল্লেখ করেন, ‘সিয়াম সাধনার পর মুসলিম ভাই-বোনেরা ঈদ পালন করতে যাচ্ছেন। তাদের এদিনে শুভেচ্ছা জানাই। 
ঈদুল ফিতরের চেতনা বিশ্বব্যাপী চলমান অস্থিরতা, অশান্তি ও সংঘাত পরিহারে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে এবং বিশ্বশান্তি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে সহায়কের ভূমিকা পালন করবে নেতৃবৃন্দ সে আশাবাদ ব্যক্ত করে ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদ সবার জন্যে সুখ, সমৃদ্ধি ও আনন্দ বারতা বয়ে আনুক সে কামনা করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!