ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুলিশি পাহারায় বিয়ে করলেন গ্যাংস্টার ও রিভলবার রানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১০, ১৪ মার্চ ২০২৪
পুলিশি পাহারায় বিয়ে করলেন গ্যাংস্টার ও রিভলবার রানি
সন্দ্বীপ ও অনুরাধা চৌধুরী - ফাইল ছবি

বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার সন্দ্বীপ ওরফে কালা জাথেদি। পাত্রীও যে সে কেউ নন; অনুরাধা চৌধুরী ওরফে ম্যাডাম মিঞ্জ। যিনি জনসাধারণের কাছে ‘রিভলবার রানি’ নামেই পরিচিত।

মঙ্গলবার (১২ মার্চ) দিল্লির দ্বারকা এলাকার সন্তোষ গার্ডেন ব্যাঙ্কোয়েট হলে এই গ্যাংস্টার ও রিভলবার রানির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তাদের বিয়ের সময় ব্যাঙ্কোয়েট হলের চারপাশে কঠোর নিরাপত্তা দিয়েছে পুলিশ। সন্দ্বীপের আইনজীবী ৫১ হাজার রুপি (প্রায় ৬৭ হাজার টাকা) ব্যয় করে এটি বুকিং দিয়েছেন।

Advertisement

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, সন্দ্বীপের কুখ্যাতি ও আগের অপরাধের কথা মাথায় রেখে পুলিশ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরিকল্পনাও করে রেখেছিল।

মোস্ট ওয়ান্টেড অপরাধী সন্দ্বীপকে ধরিয়ে দিতে একবার সাত লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এরপর গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় তাকে। বিয়ের জন্য দিল্লির একটি আদালত তাকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, ‘রিভলবার রানি’ অনুরাধা চৌধুরীও বেশ কয়েকটি ফৌজদারি মামলার আসামি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!