ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এগিয়েছে এক ঘণ্টা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪০, ১১ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এগিয়েছে এক ঘণ্টা 
ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়েছে। রোববার ভোর রাত ২টার সময় সকলকে ৩টা বাজাতে হয়েছে। 

এর মধ্য দিয়ে ১০ মার্চ থেকে ডে লাইট সেভিংস টাইম শুরু হয়েছে। দিনের আলোকে কাজে লাগানোর এই কর্মসূচি অব্যাহত থাকবে ৩ নভেম্বর রবিবার ভোর রাত ২টা পর্যন্ত।

স্মার্টফোন বা আইফোনে আপনাআপনি সময়সূচি পরিবর্তিত হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী নিউইয়র্কে যখন রাত ১২টা বাজবে, ঢাকায় তখন হবে সকাল ১০টা। 

Advertisement

তবে ঘড়ির কাটা আগ-পাছ করার আওতায় নেই আরিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া, গুয়াম, পর্তোরিকো ও ভার্জিন আইল্যান্ড। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!