ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮, ৬ মার্চ ২০২৪
চীনে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফাইল ছবি

চীনের জিনজিয়াং প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  বুধবার দেশটির নিউ আকসু থেকে ১৩৩ কিলোমিটার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। এদিকে, এ ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জরুরি পরিষেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানা গেছে।

Advertisement

উল্লেখ্য, চীনা প্রদেশ জিনজিয়াং ভূমিকম্পের জন্য একটি সক্রিয় অঞ্চল।
 

 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!