রোববার বার্তা সংস্থা রয়র্টাসের এক প্রতিবেদনে বলা হয়, সরকারি বরাদ্দের অংশ হিসেবে মুরগির মাংসগুলো নাগরিকদের বিতরণের উদ্দেশ্যে ছিল। চোর চক্রটি ১ হাজার ৬৬০টি বাক্স দিয়ে মাংসগুলো চুরি করে। তাদের উদ্দেশ্য ছিল মুরগির মাংস বিক্রির টাকা দিয়ে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ ও টিভি কেনা।
কিউবার সরকারি খাবার বিতরণ সংস্থা সিওপিএমএআরের পরিচালক রিগোবেরতো মুস্টেলিয়ের জানান, যে পরিমাণ মাংস চুরি হয়েছে, তা দিয়ে একটি মাঝারি আকারের প্রদেশ এক মাস চলতে পারতো।
.png)
রয়টার্স জানায়, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের ২০ বছরের কারাদণ্ড হতে পারে। করোনা মহামারির পর অর্থনৈতিক সংকট বেড়ে যাওয়ায় কিউবাতে চুরির মতো অপরাধ বেড়ে গেছে।