ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে নতুন অঞ্চলের দখল নিলো বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৩, ৩১ জানুয়ারি ২০২৪
মিয়ানমারে নতুন অঞ্চলের দখল নিলো বিদ্রোহীরা
ছবি: সংগৃহীত

মিয়ানমারে সামরিক জান্তাকে হটিয়ে দিয়ে কাচিন রাজ্যের সোনার খনি ও আফিম সমৃদ্ধ অঞ্চল তানাই দখল করেছে দুই বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) এবং কাচিন পিপলস ডিফেন্স ফোর্স (কেএফডিএফ)।

গত রোববার (৩১ জানুয়ারি) বিদ্রোহীরা তানাইয়ের দালু গ্রামে সামরিক বাহিনীর ঘাঁটি দখল করে গোটা অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইরাবতি

সশস্ত্র গোষ্ঠী কেআইএ জানিয়েছে, এই অঞ্চল থেকে সোনা উত্তোলন এবং আফিম চাষের মাধ্যমে জান্তা বাহিনী প্রচুর অর্থ আয় করছিল।

Advertisement

কেআইএ মুখপাত্র নাও বু ওই সেনা ঘাঁটি দখলের তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘাঁটি দখলের সময় কতজন হতাহত হয়েছেন এবং কী পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

দালু গ্রামে টানা দুইদিন অব্যাহত লড়াই চলার পর সেনা ঘাঁটি দখল করতে সমর্থ হয় বিদ্রোহীরা। এই ঘাঁটি সামরিক জান্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ঘাঁটির সেনারা সাগিং থেকে চিদিং নদীর মাধ্যমে কাচিনে অস্ত্র নিয়ে আসছিল। নদীটি তানাইয়ের মাঝ বরাবর দিয়ে বয়ে গেছে।

সশস্ত্র বিদ্রোহীরা ঘাঁটি দখলের পর রোববার যুদ্ধবিমান দিয়ে সেখানে দুইবার বিমান হামলা চালায় জান্তা বাহিনী।

কেআইয়েরর মুখপাত্র আরো জানিয়েছেন, অঞ্চলটিতে দীর্ঘসময় ধরে সোনা উত্তোলন এবং আফিম চাষের মাধ্যমে বিপুল অর্থ আয় করছিল জান্তা। আর এ কারণে তারা এ ঘাঁটির দখল ধরে রাখতে বেশ তৎপর ছিল।

গত ২০ ডিসেম্বর কাচিনে সামরিক জান্তার বিরুদ্ধে হামলা চালানো শুরু করে কেআইএ বিদ্রোহীরা। হামলা চালিয়ে তারা বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি ঘাঁটি দখল করতে সমর্থ হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!